ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

সুন্দরবন থেকে ১৫ কেজি হরিণের মাংস, মাথা-পা উদ্ধার

সুন্দরবন থেকে ১৫ কেজি হরিণের মাংস, মাথা-পা উদ্ধার
×

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

প্রকাশ: ০৪ জুলাই ২০২০ | ০১:৪৭

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্র টহল ফাঁড়ি ও চিলা মোবিল টহল ফাঁড়ির যৌথ দল শনিবার সকালে পশুর নদীর চিলা এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি হরিণের মাংস, ৪টি পা ও একটি মাথা উদ্ধার করেছে। এসময়ে বনরক্ষীরা একটি নৌকা ও দুটি ধারালো অস্ত্র জব্দ করলেও পালিয়ে গেছে ৩ চোরাশিকারী।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, শনিবার সকালে পশুর নদীর চিলা এলাকায় একটি নৌকা দেখতে পেয়ে বনরক্ষীরা দ্রুত সেখানে পৌঁছায়। এসময় চোরাশিকারীরা নৌকা ফেলে লোকালয়ে পালিয়ে যায়। পরে নৌকায় তল্লাশি চালিয়ে ১৫ কেজি হরিণের মাংস, ৪টি হরিণের পা, একুট মাথা এবং দুটি ধারালো আস্ত্র উদ্ধার করা হয়। জ্বদ করা হয় চোরাশিকারীদের ব্যবহৃত নৌকা। 

তিনি বলেন, এ ঘটনায় মিলন শেখ, শাহ আলম ও উত্তম বিশ্বাস নামে বাগেরহাটের মোংলা উপজেলার চিলা এলাকার পালিয়ে যাওয়া তিন চোরাশিকারীর নামে মামলা করা হয়েছে।

আরও পড়ুন

×