ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

লালপুরে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

লালপুরে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
×

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২০ | ০২:০৮ | আপডেট: ০৪ জুলাই ২০২০ | ০২:২০

নাটোরের লালপুর উপজেলায় নদী থেকে অজ্ঞাত (৩০) এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার মমিনপুর ঝাপাড়ার বটতলার দক্ষিণ পাশের একটি ইটভাটার নিচে নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পদ্মার শাখা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে লালপুর থানা পুলিশ রাত ৯টার দিকে নদী থেকে অর্ধগলিত অজ্ঞাত নারীর মরদেহটি উদ্ধার করে। 

লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, মৃত নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তেরর জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 


আরও পড়ুন

×