ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে ২ চালক নিহত

লক্ষ্মীপুরে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে ২ চালক নিহত
×

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২০ | ০২:৩৩

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। 

শনিবার ভোরে রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের চৌধুরিপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই চালকের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের একজন নারায়ণগঞ্জ ও অন্যজন মুন্সিগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে। 

পুলিশ জানায়, ভোরে চৌধুরিপুল এলাকায় পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যান ও ট্রাক খালে পড়ে যায়। এসময় দুই চালক নিহত হন। খবর পেয়ে ওই দুই চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

রায়পুর থানার ওসি তোতা মিয়া জানান, নিহতদের ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে। ট্রাক ও পিকআপ ভ্যান খাল থেকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন

×