লালপুরে আরও ৪ জনের করোনা শনাক্ত
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুলাই ২০২০ | ০৩:৪৬ | আপডেট: ০৪ জুলাই ২০২০ | ০৪:০৩
নাটোরের লালপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মীসহ আরও চারজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে। এদের মধ্যে ৩ জন মেডিকেল স্টাফ, একজন শিশু, পুলিশের গোয়েন্দা সংস্থার একজন সদস্যও রয়েছেন।
শনিবার দুপুর ২টায় লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আমিনুল ইসলাম জানান, দুপুরে ইমেল বার্তায় তাকে নতুন করে স্বাস্থ্য কমপ্লেক্সের একজন কর্মীসহ চারজনের করোনা শনাক্তের খবর জানানো হয়েছে। গত ২৮ তারিখে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।
তিনি বলেন, আক্রান্তদের হোম কোয়ারেন্টাইনে রাখাসহ তাদের বাড়ি লকডাউন করা হবে। এছাড়া আগামীকাল তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হবে বলেও জানান তিনি।
- বিষয় :
- নাটোর
- করোনা আক্রান্ত
- করোনা শনাক্ত