ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

হবিগঞ্জে নিখোঁজের পরদিন অ্যাম্বুলেন্স চালকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জে নিখোঁজের পরদিন অ্যাম্বুলেন্স চালকের মরদেহ উদ্ধার
×

নিরঞ্জন রবি দাশ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২০ | ০১:২৭

হবিগঞ্জের বাহুবলে নিখোঁজের পরদিন নিরঞ্জন রবি দাশ (৩৮) নামের এক অ্যাম্বুলেন্স চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার মিরপুর নয়াবাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নিরঞ্জন রবি দাশ হবিগঞ্জ শহরের শায়েস্তানগরস্থ রবিদাশ পাড়ার সম্ভু রবি দাশের ছেলে।

নিহতের স্ত্রী আদুরী রবি দাশ জানান, রোববার বিকালে একই পাড়ার মৃত মানিক কর্মকারের পুত্র কল্যাণ কর্মকার, তার বন্ধু সুজিত কর্মকার ও অর্জুন রবিদাশ নিহত নিরঞ্জন রবি দাশকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এর পর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। সকালে তার মরদেহ উদ্ধারের খবর পেয়েছেন।

নিহতের স্ত্রী আরও জানান,তার স্বামী নিরঞ্জন রবি দাশের সাথে সুজিত কর্মকারের টাকার লেনদেন ছিল। এ কারণেই তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনার পর থেকে ওই তিনজন পলাতক রয়েছে বলেও জানান তিনি।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান,  মরদেহটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে ওই ব্যক্তির মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

×