ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

মাধবপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, শ্বশুর শাশুড়ি পলাতক

মাধবপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, শ্বশুর শাশুড়ি পলাতক
×

মাধবপুর( হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২০ | ০৩:৫৭ | আপডেট: ০৬ জুলাই ২০২০ | ০৪:১১

হবিগঞ্জের মাধবপুরে শিউলি নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে  উপজেলার সোয়াবই গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহতের শ্বশুর শাশুড়িসহ বাড়ির লোকজন পলাতক রয়েছে।

নিহত শিউলি ওই গ্রামের কাতার প্রবাসী খোকন মিয়ার স্ত্রী ও উপজেলার বোরহানপুর গ্রামের রফিক মিয়ার মেয়ে। তিনি এক সন্তানেরর জননী ছিলেন।

কাসিমনগর নগর ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোরশের আলম জানান, সকালে শিউলির মরদেহ বাড়ির রান্না ঘরে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তিনি আরও জানান, এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হতে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার এখনো কোন অভিযোগ দেয়নি।


আরও পড়ুন

×