ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

নওগাঁয় কিশোরী গৃহবধূকে শ্বসরোধে হত্যা

নওগাঁয় কিশোরী গৃহবধূকে শ্বসরোধে হত্যা
×

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২০ | ০৫:০৪

নওগাঁর সাপাহার উপজেলার তিলনী-সরলী গ্রামে বাল্যবিয়ের শিকার তাজরিমিন বেগম (১৩) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় পুলিশ সোমবার সকালে নিহতের স্বামী সাহেব আলীকে (১৮) গ্রেফতার করেছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিহত তাজরিমিন বেগম উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের মো. জাকারিয়ার মেয়ে এবং গ্রেফতার সাহেব আলী তিলনী-সরলী গ্রামের বজলুর রহমানের ছেলে।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই জানান, তিন বছর আগে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর পরই তাদের সংসারে একটি মেয়েশিশুর জম্ম হয়। এর ফলে তাজরিমিনের শরীর স্বাস্থ্য ভেঙে পড়ে। এই অবস্থায় তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। প্রায় ৪ মাস আগে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ দেখা দিলে তাজরিমিন রাগ করে বাবার বাড়িতে চলে যায়। গত ১ জুলাই সাহেব আলী নিজের ভুল স্বীকার করে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসে। এরপর রোববার বিকেলে আবারো স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হলে সাহেব আলী তাজরিমিনকে শ্বাসরোধে হত্যা পর তার লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে বিষয়টিকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়। গ্রামপুলিশের কাছ থেকে খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

ওসি আরও জানান, ওইদিন রাতেই নিহত তাজরিমিনের বাবা বাদী হয়ে সাপাহার থানায় মেয়ে হত্যার বিচার চেয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এরপর সোমবার সকালে পুলিশ সাহেব আলীকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। লাশটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন

×