ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় পেট্রোল পাম্পকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় পেট্রোল পাম্পকে জরিমানা
×

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক,ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ০৬ জুলাই ২০২০ | ০৫:১০

ব্রাহ্মণবাড়িয়ায় পরিমাণে তেল কম দেওয়ার অপরাধে মেসার্স এস. রহমান ফিলিং স্টেশন নামক একটি পেট্রোল পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুর ১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস পৌর এলাকার ভাদুঘরে অবস্থিত মের্সাস এস. রহমান ফিলিং স্টেশনকে এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস জানান, দীর্ঘদিন ধরে এই পেট্রোল পাম্পে ভেজাল মেশানো ডিজেল, পেট্রোল ও অকটেন বিক্রি করা হতো এবং ওজনে কম দেয়া হতো। বিভিন্ন ফেসবুক গ্রুপে পাম্পে তেল ওজনে কম দেওয়া হয় বলে লেখালেখি হচ্ছিল। এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ফিলিং স্টেশনটিতে অভিযান পরিচালনা করে দেখা যায়, প্রতি লিটার তেলে ১০০ গ্রাম করে কম দেয়া হচ্ছিল। 

তাই তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ সময় জেলা বিএসটিআইয়ের পরির্দশক মোহাম্মদ আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×