গোপালগঞ্জে আরও ৩২ জনের করোনা শনাক্ত
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুলাই ২০২০ | ২১:৩০
গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় একজন নার্সসহ নতুন করে আরও ৩২ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী ৮৬২ জন।
গত ২৪ ঘণ্টায় ১৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭০ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ৩৭৮ জন। গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় মারা গেছেন ১৪ জন।
মঙ্গলবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য জানান।
তিনি জানান, নতুন করে গত ২৪ ঘন্টায় গোপালগঞ্জ সদরে ১৫ জন, মুকসুদপুরে ২ জন, কাশিয়ানীতে ৫ জন,কোটালীপাড়ায় ১ জন ও টুঙ্গিপাড়ায় ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেয়া হয়েছে।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত পাঁচ হাজার ৬৭১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মুকসুদপুরে ১৮৪ জন, কাশিয়ানীতে ১৬১ জন, গোপালগঞ্জ সদরে ২৪৮ জন, টুঙ্গিপাড়ায় ১৪২ জন ও কোটালীপাড়া উপজেলায় ১২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী রয়েছেন ৭৩ জন।