মেহেরপুরে করোনা উপসর্গে বৃদ্ধার মৃত্যু
প্রতীকী ছবি
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুলাই ২০২০ | ২৩:২০
মেহেরপুরের গাংনীতে করোনা উপসর্গ নিয়ে জোবাইদা খাতুন (৭২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
তিনি গাংনী পশু হাসপাতাল পাড়ার মৃত আব্দুল গনীর স্ত্রী।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াজুল আলম জানান, গত কয়েকদিন আগে জোবাইদা খাতুনের নমুনা সংগ্রহ করতে গেলে নমুনা সংগ্রহ করতে দেওয়া হয়নি। যেহেতু করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে সেক্ষেত্রে তার নমুনা সংগ্রহ করা হবে। জোবাইদার ছেলে আক্তারুজ্জামান চঞ্চল, বড় ছেলে বাচ্চুর স্ত্রী স্বাস্থ্যকর্মী ফারহানা ও মেয়ে নুসরাত জাহান সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন। ধারণা করা হচ্ছে তাদের কাছ থেকে জোবাইদা করোনা সংক্রামিত হতে পারেন। তবে নমুনা পরীক্ষার ফলাফল পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার সেলিম শাহনেওয়াজ জানান, যেহেতু করোনা উপসর্গ নিয়ে জোবাইদার মৃত্যু হয়েছে সেহেতু তাকে ইসলামী ফাউন্ডেশনের কর্মীরা সরকারি ও ইসলামী বিধি অনুযায়ী দাফন করবে।
- বিষয় :
- করোনা উপসর্গ
- করোনায় আক্রান্ত
- নমুনা পরীক্ষা