ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

আইসিসহ ৬ সদস্য করোনায় আক্রান্ত, দৌলতপুরে পুলিশ ক্যাম্প লকডাউন

আইসিসহ ৬ সদস্য করোনায় আক্রান্ত, দৌলতপুরে পুলিশ ক্যাম্প লকডাউন
×

ফাইল ছবি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২০ | ০০:২৯

কুষ্টিয়ার দৌলতপুরে ক্যাম্পের আইসিসহ ছয় পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হওয়ায় একটি পুলিশ ক্যাম্প লকডাউন ঘোষণা করা হয়েছে। 

সোমবার রাতে উপজেলার খলিসাকুন্ডি পুলিশ ক্যাম্প লকডাউন ঘোষণা করা হয়। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান ওই পুলিশ ক্যাম্পটি লকডাউন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

দৌলতপুর থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) রাজীব রায়হান জানান, ওই পুলিশ ক্যাম্পে মোট ১৩ জন পুলিশ সদস্য কর্মরত রয়েছেন। এক জন ছুটিতে থাকায় ক্যাম্পটিতে ১২ জন ডিউটি করছিল। ক্যাম্পের এক পুলিশ সদস্যের শরীরে করানোর উপসর্গ লক্ষ্য করা যায়। তার নমুনা সংগ্রহ করে পাঠানো হলে শুক্রবার কুষ্টিয়া পিসিআর ল্যাবে পরীক্ষায় ওই সদস্যের করোনা শনাক্ত হয়। পরদিনই ওই ক্যাম্পের অন্য সকল সদস্যের করোনা পরীক্ষা করা হয়। সোমবার রাতে কুষ্টিয়া পিসিআর ল্যাবের পরীক্ষায় জানা যায় ক্যাম্পের আইসি এএসআই খোরশেদ আলমসহ আরও পাঁচ পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। 


আরও পড়ুন

×