রামুতে অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
মরদেহ উদ্ধার- সমকাল
রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২০ | ০১:৪৪
রামুতে অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মৃতদেহের পাশে পড়ে থাকা একটি স্মার্টফোন জব্দ করা হয়।
মঙ্গলবার সকাল সাতটার দিকে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের রামু সরকারি কলেজ সংলগ্ন মজাহারুল উলুম মাদ্রাসার পাশে কৃষি জমি থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩২ বছর।
রামু থানার এসআই গনেশ চন্দ্র শীল জানান, হয়তো পরিকল্পিতভাবে যুবককে অন্য কোথাও জবাই করে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা ঘটনা ধামাচাপা দিতে এখানে কৌশলে মৃতদেহ ফেলে রেখে গেছে।
- বিষয় :
- গলাকাটা মরদেহ
- স্মার্টফোন জব্দ
- অজ্ঞাত যুবক