ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, একই পরিবারের ৩ জনের মৃত্যু

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, একই পরিবারের ৩ জনের মৃত্যু
×

দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ০৭ জুলাই ২০২০ | ০২:১৫ | আপডেট: ০৭ জুলাই ২০২০ | ০২:২১

কুমিল্লার দাউদকান্দিতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। 

মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় কুমিল্লার দাউদকান্দি ও চাঁপুরের মতলব সড়কের কাজিরকোনা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন-চাঁদপুর ফরিদগঞ্জ এলাকার সিরাজুল ইসলাম (৮০), তার স্ত্রী জাহানারা বেগম (৭০) ও ১২ বছরের নাতি আবু বকর সিদ্দিক। 

দাউদকান্দি থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে চাঁদপুরের ফরিদগঞ্জে বাড়ি যাওয়ার পথে তদের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত গাড়িসহ নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।


আরও পড়ুন

×