ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

বগুড়ায় ২৪ ঘণ্টায় ১১ ‘মাদক ব্যবসায়ী’ গ্রেফতার

বগুড়ায় ২৪ ঘণ্টায় ১১ ‘মাদক ব্যবসায়ী’ গ্রেফতার
×

গ্রেফতাররা -সমকাল

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৯ জুলাই ২০২০ | ০৬:৫৯

মহামারি করোনার এ সময়েও বগুড়ায় মাদক ব্যবসা থেমে নেই। গত ২৪ ঘণ্টায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে মাদক্য ব্যবসার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ১০ পিস ইয়াবা ও কয়েক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। 

গ্রেফতাররা হলেন- জেলার কাহালু উপজেলার কুনিপাড়া এলাকার আব্দুল করিম,কান্তাহার গ্রামের মুনসুর আলী, শিবগঞ্জ উপজেলার বিল হামলা গ্রামের আবুল কালাম, আবু তাহের, শাজাহানপুর উপজেলার সুজাবাদ এলাকার নজরুল ইসলাম, বেজোড়া এলাকার আব্দুল কাদের জিলানী, সারিয়াকান্দি উপজেলার গামছাচর এলাকার তারা মিয়া, বগুড়া সদরের জহুরুল নগর এলাকার খলিল শেখ, আটাপাড়া এলঅকার খোকন,  সূত্রাপুর এলাকার টিটো ও রাজন।

বগুড়া ডিবি পুলিশের ওসি আসলাম আলী জানান,পুলিশ সুপার মো. আশরাফ আলী  ভূঞার নিদের্শে পুলিশ জেলা জুড়ে মাদকের বিরুদ্ধে অভিযানে নামে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

×