ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের  মাঝে ঢেউটিন বিতরণ
×

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৭ পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন- সমকাল

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২০ | ০৮:০৫

সুনামগঞ্জের তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৭ পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ঢেউটিন তুলে দেন তিনি।

এ সময় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার, সহ-সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার, আলী মর্তুজা, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, যুবলীগ সভাপতি হাফিজ উদ্দিন, যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী সুব্রত দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×