ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

নাটোরে আরও ৭ জনের করোনা শনাক্ত

নাটোরে আরও ৭ জনের করোনা শনাক্ত
×

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২০ | ১০:০৮

নাটোরে নতুন করে আরও ৭ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে একজন পাবনায় কর্মরত পুলিশ সদস্য, একজন গ্রামীণ ব্যাংক কর্মচারী ও একজন স্বাস্থ্য কর্মী। আক্রান্ত পুলিশ সদস্যের বাড়ি সদর উপজেলার চাঁদপুর গ্রামে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২৬৪ জনে। 
বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাব থেকে ৭ জন করোনা পজেটিভ বলে নাটোর সিভিল সার্জন অফিসকে জানানো হয়েছে। রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার নাটোরে ৭ জন করোনা পজেটিভ বলে নিশ্চিত করেছেন।

নাটোর সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট হাফিজার রহমান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রামেক ল্যাব থেকে ৩২ জনের রেজাল্ট পাঠানো হয়েছে। এর মধ্যে ২৫ জনের রেজাল্ট নেগেটিভ এবং নাটোরে ৭ জনের করোনা পজেটিভ। আক্রান্তদের মধ্যে ৪ জন নাটোর সদর, ১ জন সিংড়া , ১ জন বাগাতিপাড়া ও ১ জন লালপুর উপজেলার। সদরের আক্রান্তদের মধ্যে ১ জনের বাড়ি চাঁনপুর, ১ জন কাফুরিয়ায়, ১ জন মিরপাড়া ও ১ জন তেবাড়িয়ার। লালপুরের সালামপুর গন্ডবিল এলাকায় আক্রান্ত হয়েছেন একজন স্বাস্থ্যকর্মী। এছাড়া বাগাতিপাড়া উপজেলার ভিতর ভাগ গ্রামের একজন ও সিংড়া উপজেলার দক্ষিণ দমদম এলাকার একজন আক্রান্ত।

নাটোরের সিভির সার্জন ডা. মিজানুর রহমান জানান, নতুন করে এই ৭ জন শনাক্ত হওয়ায় নাটোর জেলায় মোট শনাক্তের সংখ্যা ২৬৪ জন। সুস্থ হয়েছেন ৯৭ জন। মারা গেছেন একজন। আক্রান্তদের হোম আইসোলেশনে রাখা সহ তাদের বাড়ি বা প্রতিষ্ঠান লকডাউন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন

×