ফুলছড়িতে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২০ | ২০:৪৮
গাইবান্ধার ফুলছড়িতে বজ্রপাতে উপজেলার উড়িয়া ইউনিয়নের কাবিলপুর গ্রামের আবু বক্কর শেখের পুত্র শফিকুল ইসলাম শেখ (৩০) ও তার ছেলে রাকিব হোসেন (৮) এর মৃত্যু হয়েছে।
উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহাতাব উদ্দিন সরকার জানান, শফিকুল ইসলাম ছেলেকে নিয়ে নিকটবর্তী সাদেকখার বাজারে বৃহস্পতিবার বিকেলে বাজার করতে যায়। বাজার করে বাড়ি ফেরার পথে রাত সোয়া ৮ টার দিকে হঠাৎ বজ্রপাত হয়। এ সময় ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও তার ছেলে রাকিব হোসেনের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের মরদেহ উদ্ধার করে।