ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

কাশিয়ানীতে করোনায় পল্লী চিকিৎসকের মৃত্যু

কাশিয়ানীতে করোনায় পল্লী চিকিৎসকের মৃত্যু
×

প্রতীকী ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২০ | ০১:০২ | আপডেট: ১০ জুলাই ২০২০ | ০১:১০

গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনায় আক্রান্ত হয়ে বিমল কৃষ্ণ রায় ত্রিনাথ (৬০) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কয়ূম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি উপজেলার রাজপাট গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

বিমল কৃষ্ণ রাজাপাট গ্রামের প্রয়াত সুরেন্দ্র নাথ রায়ের ছেলে।

ডা. কয়ূম তালুকদার আরও জানান, ৩ জুলাই পল্লী চিকিৎসক বিমল কৃষ্ণের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

আরও পড়ুন

×