ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ঈশ্বরদীতে গাছে ঝুলন্ত গৃহবধূর মরদেহ উদ্ধার

ঈশ্বরদীতে গাছে ঝুলন্ত গৃহবধূর মরদেহ উদ্ধার
×

ফাইল ছবি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২০ | ০৩:৩৯

ঈশ্বরদীতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রানী (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের দাদাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রানী ওই গ্রামের জসিম উদ্দিন ফকিরের স্ত্রী। 

রানীর বাবা উপজেলার ভাড়ইমারি গ্রামের আকমল হোসেনের অভিযোগ, যৌতুকের জন্য তার মেয়েকে হত্যা করেছে জামাই জসিম ও তার পরিবার। পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানো হচ্ছে। তিনি বলেন, যৌতুকের জন্য রানীকে প্রায়ই মারধর করতেন জসিম। 

ঈশ্বরদী থানার ওসি নাসির উদ্দীন বলেন, খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বোঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। 

আরও পড়ুন

×