ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ছাগল বাঁচাতে গিয়ে হারালো মোটরসাইকেলের নিয়ন্ত্রণ, প্রাণ গেল মায়ের

ছাগল বাঁচাতে গিয়ে হারালো মোটরসাইকেলের নিয়ন্ত্রণ, প্রাণ গেল মায়ের
×

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২০ | ০৪:৫০

নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় সেলিনা আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি স্থানীয় ভূমি অফিসের অফিস সহায়িকা হিসেবে কর্মরত ছিলেন। 

বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সেলিনা উপজেলার পলাশবাড়ী ভূমি অফিসের অফিস সহায়িকা ও ওমার গ্রামের মোজাফ্ফর রহমানের স্ত্রী।

ধামইরহাট থানার ওশি আব্দুল মমিন জানান, বৃহস্পতিবার অফিসের কাজ শেষে বিকেল সাড়ে ৪ টার দিকে নিজের ছেলে মাসুম বিল্লাহর মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সেলিনা। ধামইরহাট-নজিুপর-নওগাঁর আঞ্চলিক মহাসড়ের ফতেপুর বাজার সংলগ্ন চকবদন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে তার ছেলে ছাগল বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে ছিটকে রাস্তায় পড়ে মাথায় আঘান পান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে তাকে রাজশাহী মেডিকাল হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন

×