ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

মনিরামপুরে চলন্ত ট্রাক থেকে কাঠ পড়ে নারীর মৃত্যু

মনিরামপুরে চলন্ত ট্রাক থেকে কাঠ পড়ে নারীর মৃত্যু
×

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২০ | ১০:১৬

যশোরের মনিরামপুরে কাঠবোঝাই একটি চলন্ত ট্রাক থেকে মাথায় কাঠ পড়ে কোহিনুর বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে মনিরামপুর পৌরশহরের উত্তরমাথায় এ ঘটনা ঘটে। 

নিহত কোহিনুর বেগম উপজেলার দীঘিরপাড় গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে কোহিনুর শিশুসন্তান নিয়ে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি বেগারীতলার উদ্দেশে রওনা হন। ভ্যানযোগে যাওয়ার পথে বিকেলে ছয়টার দিকে মনিরামপুর পৌরশহরের উত্তরমাথায় পৌঁছালে কাঠবোঝাই একটি চলন্ত ট্রাক থেকে কোহিনুর বেগমের মাথার উপরে একটি কাঠ পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক কেডিকেল অফিসার ডা. অনুপ কুমার বসু জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়। 

মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে কেউ থানায় লিখিত অভিযোগ করেননি।


আরও পড়ুন

×