ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ‌‘আত্মহত্যা’

গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ‌‘আত্মহত্যা’
×

প্রতীকী ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২০ | ০৪:১৮

গোপালগঞ্জে সাদিয়া কুতুব নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী ‘আত্মহত্যা’ করেছেন। শুক্রবার দুপুরে সদর উপজেলার চাঁদমারি এলাকার বাসায় তার ঝুলন্ত দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাদিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ঘটনা জানতে পেরে আমরা হাসপাতালে গিয়ে ওই ছাত্রীর লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে কি কারণে আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি। এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে।

বশেমুরবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি মো. মজনুর রশিদ বলেন, দুপুরের দিকে ওই শিক্ষার্থীর মারা যাওয়ার খবর পেয়েছি। পারিবারিক কলহের জের ধরেই ওই শিক্ষার্থী গলায় ফাঁস দিয়েছেন বলে শুনেছি। এটি অনাকাঙ্খিত। আমরা চাই না, আর কোনো শিক্ষার্থী এমন ভুল করুক।

আরও পড়ুন

×