ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার
×

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২০ | ০৪:২৩ | আপডেট: ১১ জুলাই ২০২০ | ০৪:২৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর মেহেদী হাসান (১৮) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ডেমরা ফায়ার সার্ভিসের একদল ডুবুরী উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ডাক্তারখালী এলাকার শীতলক্ষ্যা থেকে ওই তরুণের মরদেহ উদ্ধার করে।

নিহত মেহেদী হাসান চাঁদপুর জেলার সদর থানার বিঞ্চুপুর এলাকার জাহাঙ্গীর প্রধানের ছেলে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কেএম রিয়াজুল হক জানান, মেহেদী হাসান চাঁদপুর থেকে যাত্রাবাড়িতে মামা বিল্লাল হোসেনের বাড়িতে কাজের সন্ধানে আসেন। পরে বিল্লাল হোসেন ভাগিনা মেহেদী হাসানকে রূপগঞ্জ উপজেলার ডাক্তারখালী এলাকার একটি কয়েল কারখানায় শ্রমিক হিসেবে কাজ ঠিক করে দেন। গত শুক্রবার মেহেদী হাসান তার সহকর্মী ফারুক, তছলিম, কাশেমের সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন।

তিনি আরও জানান, পরে সহকর্মীরা তীরে উঠে আসতে পারলেও মেহেদী হাসান আর পানি থেকে উঠে আসেননি। শনিবার সকালে ডেমরা ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সহযোগিতায় নদীতে থেকে মেহেদী হাসানের মরদেহ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।                    
 

আরও পড়ুন

×