ইটনার হাওরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ১১ জুলাই ২০২০ | ০৫:১১
কিশোরগঞ্জের ইটনায় হাওরের পানিতে ডুবে নাফসির উল্লাহ নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের মুদিরগাও গ্রামে এ ঘটনা ঘটে। নাফসির উল্লাহ স্থানীয় ইউপি সদস্য এরশাদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শিশু নাফসির উল্লাহ সবার অগোচরে বাড়ির পাশে হাওরের পাড়ে যায়। পরে দুপুরের কোন এক সময় সে হাওরের পানিতে পড়ে ডুবে যায়। এক পর্যায়ে গ্রামবাসীরা তার মরদেহ পানিতে ভাসতে দেখে মৃত অবস্থায় তাকে উদ্ধার করেন।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- পানিতে ডুবে মৃত্যু
- শিশুর মৃত্যু
- ঢাকা
- ইটনা