ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ফরিদপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ফরিদপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
×

প্রতীকী ছবি

ফরিদপুর অফিস:

প্রকাশ: ১৩ জুলাই ২০২০ | ১৩:৩৪

ফরিদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  হয়েছে। সোমবার সন্ধায় ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুবরণকারী দুই শিশুর নাম- রাফি শেখ (৫) ও তারিফ মোল্লা (৫)। তারা দুইজনই স্থানীয় একটি ব্র্যাক স্কুলের শিশু শ্রেণির ছাত্র ছিল। এদের মধ্যে রাফি বসু নরসিংদিয়া গ্রামের বাসিন্দা বেসরকারি চাকুরে শহীদ শেখের ছেলে এবং তারিফ পাশের মৃগী গ্রামের বাসিন্দা ট্রাক চালক জহির মোল্লার ছেলে। সে বসু নরসিংহদিয়া গ্রামে নানা সিদ্দিক শেখের বাড়িতে থেকে লেখাপড়া করতো।

প্রতিবেশী শিক্ষক জাহিদুর রহমান জানান, রাফি ও তারিফ সোমবার বিকেলে বাড়ির পাশে ফাকা জায়গায় খেলতে গিয়ে একটি ডোবায় পড়ে যায়। ডোবায় বৃষ্টির পানি জমে ছিল। তাদের অভিভাবকরা শিশু দু’টিকে না পেয়ে ডোবার পাশে সেন্ডেল দেখে ডোবায় নামে। পরে তাদের উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নর পরিষদের ইউপি চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×