টেকনাফে গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২০ | ০৬:৩২
কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে টেকনাফের মহেশখালিয়াপাড়ার মেরিন ড্রাইভ এলাকা থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়। পরিচয় পাওয়া না গেলেও তিনি রোহিঙ্গা হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, টেকনাফ মেরিন ড্রাইভ এলাকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
তিনি বলেন, মৃতদেহের পাশ থেকে চার হাজার পিস ইয়াবা ভর্তি একটি প্যাকেট উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।