ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের কমিটি থেকে শফি মাস্টারকে অব্যাহতি

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের কমিটি থেকে শফি মাস্টারকে অব্যাহতি
×

লোগো

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫ | ১৮:৩১

জাতীয়তাবাদী শ্রমিক দলের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের কর্যনির্বাহী কমিটির সদস্য পদ থেকে মো. শফি প্রকাশ শফি মাস্টারকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ শনিবার বিভাগীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলনের পর শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মরহুম আব্দুল্লাহ আল নোমানের বিশেষ অনুরোধে কো-অফ সদস্য হিসেবে শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল মো. শফিকে। কিন্তু তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকায় চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এএম নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী শেখ নুরুল্লাহ বাহার তাকে কমিটির পদ থেকে সম্প্রতি অব্যাহতি দেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

আরও পড়ুন

×