ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ভৈরবে যুবকের পা বাঁধা ভাসমান লাশ উদ্ধার

ভৈরবে যুবকের পা বাঁধা ভাসমান লাশ উদ্ধার
×

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ১৫ জুলাই ২০২০ | ০৬:২৩

কিশোরগঞ্জের ভৈরবের পঞ্চবটি শ্মশানঘাট এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের পা বাঁধা ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে নৌপুলিশ লাশটি উদ্ধার করে। মৃত যুবকের পরণে ছিল নীল রঙের ফুল হাতা চেক শার্ট ও নীল রঙের জিন্স প্যান্ট।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের পঞ্চবটি শ্মশানঘাট এলাকায় রাত ১০টার দিকে জেলেরা পা বাঁধা অবস্থায় লাশটি পানিতে ভাসতে দেখে স্থানীয় কাউন্সিলরকে জানালে তিনি নৌ থানার পুলিশকে খবর দেন। পুলিশ এসে রাত সাড়ে ১১টার দিকে নদী থেকে লাশ উদ্ধার করে। 

পৌর কাউন্সিলর মমিনুল হক রাজু জানান, এলাকার জেলেদের মাধ্যমে খবর পেয়ে নৌপুলিশকে খরব দিলে তারা এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। উদ্ধার করা লাশটি অপরিচিত বলে জানান তিনি। অন্য কোনো জায়গা থেকে পানির স্রোতে ভেসে আসতে পারে বলে ধারণা করেন তিনি। 

ভৈরব নৌপুলিশের উপ-পরিদর্শক রাসেল আহম্মদ জানান, লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। সুরতহাল রিপোর্টে যুবকের গলায় ধারালো ছুরির আঘাতে চিহ্ন পাওয়া গেছে। পরিচয় শনাক্তের জন্য কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি বুধবার সকালে কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

×