নাচোলে ‘ভুটভুটি’ উল্টে নিহত ১
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫ | ০৯:৪১
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একটি ‘ভুটভুটি’ (শ্যালোইঞ্জিনচালিত যানবাহন) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই এর চালক মো. জুয়েল রানা (৪৫) নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে নাচোল-আমনুরা সড়কের ফুলকুড়ি নামক স্থানে এই দুর্ঘটনায় ছয় জন আহত হয়েছেন।
এলাকাবাসী ও নাচোল থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি থেকে একদল শ্রমিক ভুটভুটি যোগে আম পাড়ার জন্য কাকনহাটের উদ্দেশে রওনা হয়। নাচোল-আমনুরা সড়কের ফুলকুড়ি নামক স্থানে রাস্তার মাঝে একটি গর্তে সামনের চাকা পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাহনটি উল্টে গেলে চালক গাড়ির নিচে চাপা পড়ে মারা যান। এ সময় গাড়িতে থাকা আম পাড়া শ্রমিকদের মধ্যে ৬ জন আহত হয়েছেন।
স্থানীয়রা থানা ও ফায়ার সার্ভিসকে খবর দিলে পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং নিহত ব্যক্তির মরদেহ থানায় নিয়ে যান।
নাচোল থানার ওসি মনিরুল ইসলাম এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সমকালকে জানান।
- বিষয় :
- চাঁপাইনবাবগঞ্জ
- নাচোল
- নিহত
- সড়ক দুর্ঘটনা
