ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘পাগলের ছদ্মবেশে’ ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘পাগলের ছদ্মবেশে’ ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
×

প্রতীকী ছবি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫ | ১৫:২৫

বরিশালের বাকেরগঞ্জে ঘরে ঢুকে সত্তার হাওলাদার (৬৮) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধালমৌ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সত্তার হাওলাদার ওই গ্রামের মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে।

নিহতের স্ত্রী নাসিমা বেগম জানান, এক যুবক পাগলের ছদ্মবেশে ঘরে ঢুকে হঠাৎ করে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে স্বামী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পলাশ হাওলাদার বলেন, রোগীকে আনার পর আমরা ইসিজি করে দেখি, তিনি আর জীবিত নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘটনার তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। হত্যার মূল রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

আরও পড়ুন

×