ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মেঘনায় মাছ ধরার ট্রলারডুবি, ৩ জেলের লাশ উদ্ধার

মেঘনায় মাছ ধরার ট্রলারডুবি, ৩ জেলের লাশ উদ্ধার
×

প্রতীকী ছবি

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২০ | ০০:৪৬

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে মাছ ধরার একটি ট্রলার ডুবে তিন জেলের মৃত্যু হয়েছে। ট্রলারটি ডুবে যাওয়ার পাঁচ ঘণ্টা পর বুধবার সন্ধ্যায় নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে নদীতে মাছ ধরার সময় প্রবাল স্রোতে ট্রলারটি উল্টে গেলে এতে থাকা ১৪ মাঝি মাল্লা সবাই নদীতে পড়ে যায়। এক পর্যায়ে ১১ জন তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ থাকে। বহু খোঁজাখুঁজি করে ৫ ঘণ্টা পর বুধবার সন্ধ্যায় নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।

নিহত তিনজন হলেন- সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের নিরঞ্জন দাসের ছেলে শুকলব দাস (২৫), একই উপজেলার আমান উল্যা ইউনিয়নের অর্জুনের ছেলে সৌরভ (১৪) এবং হাতিয়া চরকিং ইউনিয়নের দাসপাড়া গ্রামের মনিন্দ্র দাসের ছেলে প্রাননাথ দাস (৫০)।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়ার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন

×