ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
×

নিহত মামুন

তিতাস(কুমিল্লা)সংবাদদাতা

প্রকাশ: ১৬ জুলাই ২০২০ | ০১:৫৭

কুমিল্লার দাউদকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে মামুন(৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার গভীর রাতে উপজেলার হুগুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মামুন ওই গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, হুগুলিয়া গ্রামের কাদির মিয়ার সাথে বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল নিহতের পরিবারের। এরই জের ধরে কাদির মিয়ার ছেলেরা রাতের আঁধারে একা পেয়ে পিটিয়ে হত্যা করে মামুনকে। এ ঘটনায় নিহত মামুনের স্বজনরা কাদির মিয়ার বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে।

এ বিষয়ে দাউদকান্দি থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো.হারুনুর রশিদ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লায় মর্গে পাঠানো হয়েছে। এখনো অভিযোগ পাননি,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×