ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বন্যায় বাড়িছাড়া তারা

বন্যায় বাড়িছাড়া তারা
×

বাড়ি ছেড়ে সড়কে আশ্রয় নিয়েছে পরিবারটি -সমকাল

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২০ | ০৭:৪৫

নেত্রকোনার বিভিন্ন নদ-নদীর পানি কিছুটা কমলেও জেলার ৯টি উপজেলার নিন্মাঞ্চলের লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করছে। অনেক কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই বাড়ি ছেড়ে রাস্তার পাশে কিংবা উচুঁ কোনো স্থানে আশ্রয় নিয়েছে।

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত তিনদিন ধরে জেলার বিভিন্ন নদ-নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে। প্রধান নদী সোমেশ্বরী, উদ্ধাখালী, কংস, মগড়া, ধনুসহ বিভিন্ন নদীর পানি বেড়ে নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার দুর্গাপুর, কলমাকান্দা, বারহাট্টা, সদর উপজেলা, পূর্বধলাসহ বিভিন্ন উপজেলায় লক্ষাধিক মানুষ গত ক’দিন ধরে পানিবন্দি অবস্থায় আছে। ওই সমস্ত এলাকার মানুষকে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। জেলা সদরসহ বিভিন্ন উপজেলার গ্রামীন সড়ক পানিতে তলিয়ে গেছে। স্কুল, কলেজ, মাদ্রাসায় পানি প্রবেশ করেছে। চারপাশে পানি থাকায় মানুষ বাড়ি থেকে বের হতে পারছে না। নৌকা, কলা গাছের ভেলা দিয়ে এবং কোমড় পানি মাড়িয়ে পানিবন্দি মানুষকে চলাচল করতে হচ্ছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। জেলার দুর্গাপুর, কলমাকান্দা, বারহাট্টায় তিন হাজারের অধিক কাঁবা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলাম বলেন, নদ নদীর পানি বেড়ে জেলার কয়েকটি উপজেলায় বেশ কিছু কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে চাল ও শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন

×