ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত
×

ট্রেনের ধাক্কায় মুচড়ে গেছে সিএনজিচালিত অটোরিকশা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫ | ১৫:৩৯ | আপডেট: ০২ আগস্ট ২০২৫ | ১৫:৫৪

ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। 

শনিবার দুপুর সোয়া ১টার দিকে রামু উপজেলার ধলির ছড়া ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। মরদেহগুলো রেললাইনের এক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।  

এদিকে, বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় জনতা ট্রেনটি আটকে দেয়। তারা মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত ট্রেন ছেড়ে না দেওয়ার ঘোষণা দিয়েছেন।  

ঈদগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
 

আরও পড়ুন

×