ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বঙ্গোপসাগর থেকে ভারতীয় ট্রলারসহ ১৪ জেলে আটক

বঙ্গোপসাগর থেকে ভারতীয় ট্রলারসহ ১৪ জেলে আটক
×

ছবি: সমকাল

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫ | ১৮:৫৪ | আপডেট: ০৩ আগস্ট ২০২৫ | ১৯:৩৫

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে একটি ভারতীয় ফিশিং ট্রলারসহ ১৪ জেলেকে আটক করেছে নৌবাহিনী। আটক জেলেদের বাড়ি কলকাতার দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়।

গতকাল শনিবার রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে তাদের আটক করা হয়। 

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, সমুদ্র থেকে আটক এফ বি পারমিতা নামের ভারতীয় ট্রলারটি নিয়ে নৌবাহিনীর একটি জাহাজ রোববার বিকেল ৪টায় মোংলার দিগরাজে নৌ ঘাঁটিতে পৌছে। ট্রলারটিতে থাকা ইলিশসহ বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করা হবে। ট্রলারসহ জেলেদেরকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হবে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, সমুদ্রসীমা লঙ্ঘন আইন করে এ দেশের জলসীমায় মাছ শিকারের দায়ে আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে। সোমবার সকালে জেলেদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

উল্লেখ্য, এর আগে গত ১৪ জুলাই একই এলাকা থেকে এফ বি ঝড় ও এফ বি মঙ্গল চন্ডি নামে দুটি ভারতীয় ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করেছিল নৌবাহিনী।

আরও পড়ুন

×