ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আনন্দমোহন কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ ওএসডি

আনন্দমোহন কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ ওএসডি
×

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫ | ২১:৫৬

ময়মনসিংহের আনন্দমোহন কলেজের অধ্যক্ষ আমান উল্লাহকে অবশেষে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এই শাস্তিমূলক পদক্ষেপের পর শিক্ষক ও শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। 

এদিকে কলেজের বর্তমান উপাধ্যক্ষ অধ্যাপক শাকির হোসনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 

গত ৩১ জুলাই শিক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যক্ষ আমান উল্লাহকে ওএসডি করা হয়। তবে আজ রোববার অধ্যক্ষকে ওএসডি করার বিষয়টি জানাজানি হয়। তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, এবং কলেজ ক্যাম্পাসে রাজনৈতিক প্রভাব বিস্তারের একাধিক অভিযোগ ছিল। 

বিএনপিপন্থী শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরেই অধ্যক্ষ আমান উল্লাহর বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। তিনি আওয়ামী লীগ সমর্থক এবং বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। 

কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা তার অপসারণের দাবি জানিয়ে বেশ কয়েকবার ক্যাম্পাসে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

এ বিষয়ে সদ্য সাবেক অধ্যক্ষ আমান উল্লাহর বক্তব্য জানতে চাইলেও সম্ভব হয়নি।

আরও পড়ুন

×