ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রংপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ২ জনের, আহত ৮

রংপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ২ জনের, আহত ৮
×

প্রতীকী ছবি

রংপুর অফিস

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫ | ০৯:৫৬ | আপডেট: ০৪ আগস্ট ২০২৫ | ১১:০২

রংপুরের কাউনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। রোববার রাত ৮টার দিকে উপজেলার শাহাবাজ আমতলা এলাকায় এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন।

মৃতরা হলেন- পীরগাছার ইটাকুমারী এলাকার শাহাবুদ্দিন (৪৫) ও মিঠাপুকুরের শরিফুল ইসলাম (৩৫)।

স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যার পর ওই এলাকায় আটরশি পীরের অনুসারী নজর আলীর সারের দোকানের উদ্বোধন অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার অনুসারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালে ঝড়ো হাওয়ায় সাময়িকভাবে নেওয়া বৈদ্যুতিক সংযোগ থেকে অনুষ্ঠান এলাকা বিদ্যুতায়িত হয়ে পড়ে। এসময় অন্তত ১০ জন আহত হন। গুরুতর অবস্থায় সাতজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ওসি আব্দুল লাতফ শাহ জানান, এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×