চাটমোহরে গৃহবধূকে গলা কেটে হত্যা
ফাইল ছবি
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২০ | ২৩:৫৩ | আপডেট: ১৯ জুলাই ২০২০ | ২৩:৫৭
পাবনার চাটমোহর উপজেলায় কল্পনা রানী পাল (৪০) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার রাত ১০টা থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে।
কল্পনা রানী উপজেলার হরিপুর মৃধাপাড়া গ্রামের নিরঞ্জন পাল ওরফে নিরুর স্ত্রী।
চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার সময় নিরু বাড়িতে ছিলেন না। তিনি চায়ের দোকানদার। হরিপুর বাজারে তার দোকান বন্ধ করে রাত সাড়ে ১১টার পর বাড়ি ফিরে ঘরে তার স্ত্রীর গলা কাটা মরদেহ দেখেন।
কারা, কী কারণে ওই গৃহবধূকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি বলেও জানান তিনি।
- বিষয় :
- গৃহবধূ
- দূর্বৃত্ত
- গলা কেটে হত্যা