বোয়ালখালীতে লবণ কারখানায় এসি বিস্ফোরণ, ১১ শ্রমিক দগ্ধ
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ০৯:৩৩
| প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি লবণ কারখানায় এসি বিস্ফোরণে অন্তত ১১ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের ১০ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী এলাকায় কনফিডেন্স সল্ট ফ্যাক্টরিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন লিডার মোহাম্মদ আজাহার জানান, তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি জানিয়েছে, কারখানায় শ্রমিকরা কাজ করার সময় আগুনের সূত্রপাত। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে সেখানে কর্মরত ১১ শ্রমিক দগ্ধ হন।
দগ্ধ শ্রমিকরা হলেন– দিদারুল আলম, উজ্জ্বল দাশ, মোহাম্মদ লিটন, সিরাজুল ইসলাম, জাহিদুল আলম, জাহিদ হোসেন, নূর নবী, মোহাম্মদ আলম, মাহামুদুল হক এবং সেলিম উদ্দিন। তাদের বাড়ি বোয়ালখালী, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম নগর, লোহাগাড়া, রাউজান, পটিয়া ও চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলা উদ্দিন বলেন, ‘অগ্নিদগ্ধ ১০ শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে।’
- বিষয় :
- বিস্ফোরণ