ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পবিপ্রবিতে অর্থ কেলেঙ্কারির ঘটনায় দুই কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

পবিপ্রবিতে অর্থ কেলেঙ্কারির ঘটনায় দুই কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
×

ফাইল ছবি

পটুয়াখালী ও দুমকী প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫ | ১৯:১১

আর্থিক কেলেঙ্কারির ঘটনায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের ক্যাশ ফান্ড অ্যান্ড পেনশন সেকশনের উপপরিচালক মো. রাজিব মিয়া ও হিসাব বিভাগে কর্মরত ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট আবু সালেহ মো. ঈসাকে বরখাস্ত করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিনের স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

অফিস আদেশে বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষা কার্যক্রমে আর্থিক অসংগতি ও অনিয়ম ধরা পড়ায় তহবিল তছরুপের দায়ে এ দুই কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্ত থাকা অবস্থায় নিয়ম অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন তারা। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির পেনশন সেলের উপপরিচালক রাজিব মিয়া ও ল্যাব অ্যাটেনডেন্ড আবু সালেহ  ঈসার বিরুদ্ধে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের  কিস্তি বাবদ দুই কোটি ৬০ লাখ টাকা আত্মসাৎ ও আত্মসাৎ চেষ্টার প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন। 

এ বিষয়ে বক্তব্য জানতে পবিপ্রবির ক্যাশ ফান্ড অ্যান্ড পেনশন সেকশনের উপপরিচালক মো. রাজিব মিয়া ও হিসাব বিভাগে কর্মরত ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট আবু সালেহ মো. ঈসার মোবাইল ফোনে একাধিকবার কল দিয়ে ফোন বন্ধ পাওয়া গেছে। 

আরও পড়ুন

×