ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ভাঙ্গায় করোনায় আরও একজনের মৃত্যু

ভাঙ্গায় করোনায় আরও একজনের মৃত্যু
×

প্রতীকী ছবি

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২০ | ০১:৩৮

ফরিদপুরের ভাঙ্গায় করোনায় আক্রান্ত হয়ে মোখলেছুর রহমান (৫০) নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত মোখলেছুর রহমান পৌরসভার কাপুড়ীয়া শদরদী গ্রামের মোতালেব মিয়ার ছেলে।

বুধবার সকালে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহসীন এসব তথ্য জানান।

তিনি জানান, গত ১৯ জুলাই শনিবার মোখলেছুর রহমান করোনা উপসর্গ নিয়ে ভাঙ্গা হাসপাতালে আসেন। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে তাকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করা হয়। করোনা শনাক্তের পর সেখান থেকে ফিরে তিনি তার বাড়িতে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। মঙ্গলবার বিকেলে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ফরিদপুর মেডিকেলে নেওয়ার পর তার মৃত্যু হয়।

ভাঙ্গায় এ পর্যন্ত করোনা উপসর্গে ৫ জন ও করোনায় আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

×