পদ্মা নদীতে গোসলে নেমে প্রাণ গেল কিশোরের
আকাশ হোসেনের স্বজনের আহাজারি। ছবি: সমকাল
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫ | ২১:১৪
নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আকাশ হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের তিলকপুর এলাকায় নদীর ঘাটে এ ঘটনা ঘটে। নিহত কিশোর আকাশ তিলকপুর এলাকার শাহীন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আকাশ তিলকপুরে পদ্মা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে নদীর পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন তার ডুবে যাওয়া দেখে দ্রুত মাছ ধরার জাল ফেলে তাকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু ও লালপুর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
- বিষয় :
- লালপুর
