ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক 

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫ | ০৫:২৮

সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

রোববার দুপুর ১২টার দিকে কারা প্রশিক্ষণ একাডেমির অভ্যন্তরে আনুষ্ঠানিকভাবে এ বৃক্ষরোপণের উদ্বোধন করেন কারা মহাপরিদর্শক (আইজিপি) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন ও পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো.  শাহনেওয়াজ খান, সহকারী কারা মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদ, কমান্ডেন্ট (অতিরিক্ত দায়িত্ব) সুব্রত কুমার বালা, রাজশাহী বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ শাহ আলম খান, ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. ফয়জুল হক শরীফ ও রাজশাহী অঞ্চলের অঞ্চল প্রধান মো. সাজেদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানের পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, সমাজের উন্নয়নের পাশাপাশি নিজেদের বাঁচাতে পরিবেশ সংরক্ষণে আমাদের আরও সচেতন হতে হবে। এক্ষেত্রে বৃক্ষরোপণ কর্মসূচি ও সেচ্ছাসেবী কার্যক্রম আরও জোরদার করতে হবে এবং বিনিয়োগ বাড়াতে হবে। 

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন বলেন, বৃক্ষ শুধু প্রকৃতির ভারসাম্য রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী নিশ্চিত করতেও সহায়ক।

আরও পড়ুন

×