ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যানের ইন্তেকাল

রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যানের ইন্তেকাল
×

রাঙ্গুনিয়া ( চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২০ | ০৯:১৭

রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ... রাজিউন)। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল (৯৪) বছর। তিনি স্ত্রী, এক ছেলে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। 

খলিলুর রহমান চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগ ও কিডনি জটিলতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার প্রশাসক ছিলেন এবং পরবর্তীতে মেয়র নির্বাচিত হন। একাধিকবার দায়িত্ব পালন করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে।

প্রবীণ এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি গভীর শোক প্রকাশ করেছেন। এক বার্তায় তিনি মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

আরও পড়ুন

×