ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সমকাল সাংবাদিক রাজিব নূরের বাবার মৃত্যু

সমকাল সাংবাদিক রাজিব নূরের বাবার মৃত্যু
×

মো. নুরুল আলম -সংগৃহীত ছবি

সমকাল প্রতিবেদক ও নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ২৩ জুলাই ২০২০ | ১২:৪২

সমকালের বিশেষ প্রতিনিধি রাজিব নূরের বাবা মো. নুরুল আলম আর নেই। বৃহস্পতিবার রাত ৯টায় ব্রাহ্মণবাড়িয়ার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

নুরুল আলম ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ হোমিও চিকিৎসক ছিলেন। তিন ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। সমকাল পরিবারের পক্ষ থেকে ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল ১০টায় ভাদুঘরে নিজ বাড়িতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জুম্মা পৈত্রিক গ্রাম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তারুয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।



আরও পড়ুন

×