ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় ওষুধ কোম্পানির কর্মী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় ওষুধ কোম্পানির কর্মী নিহত
×

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ২৪ জুলাই ২০২০ | ০৮:৫৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী একটি বাসের চাপায় ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার বেড়তলায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রেজাউল (৩৫) নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার রামচরণ পুর গ্রামের আইনউদ্দিনের ছেলে। তিনি সিলেটে একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। 

খাঁটিহাতা হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাজি নিয়ামত জানান, সিলেট থেকে মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন রেজাউল। পথে বেড়তলায় একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘটনার পরই চালক বাস চালিয়ে পালিয়ে যায়। বাসটি শনাক্ত ও ওই চালককে আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×