বাকেরগঞ্জে অটোরিকশা-বাইকের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৬ জুলাই ২০২০ | ০৮:৪২ | আপডেট: ২৬ জুলাই ২০২০ | ০৯:৩৮
বরিশাল-পটুয়াখালী সড়কের বাকেরগঞ্জ উপজেলায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালকই নিহত হয়েছেন। তারা হলেন- ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক আরিফুল (২৪) ও ইজিবাইকচালক কুদ্দুস মোল্লা (৫০)। আরিফুলের বাড়ি পিরোজপুর জেলায় এবং কুদ্দুসের বাড়ি বাকেরগঞ্জে।
রোববার বিকেল ৪টার দিকে বাকেরগঞ্জ পৌর শহরের হেলিপ্যাড সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, ইজিবাইকটি বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই চালককে মৃত ঘোষণা করেন।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- সড়কে মৃত্যু
- বরিশাল