ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে আমি এক মুহূর্ত থাকব না: রাকসুর জিএস

শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে আমি এক মুহূর্ত থাকব না: রাকসুর জিএস
×

রাকসু নির্বাচনে জিএস পদে নির্বাচিত সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। ছবি-সমকাল

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫ | ১২:৩৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ‌ (রাকসু) নির্বাচনে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেছেন, আমার ম্যান্ডেট শিক্ষার্থীরা৷ শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে আমি এক মুহূর্ত থাকব না, ইনশাআল্লাহ৷

শুক্রবার সকালে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর সময় তিনি এ কথা বলেন। সালাউদ্দিন আম্মার রাকসু নির্বাচনে ১১ হাজার ১১৮ ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছেন।

সালাউদ্দিন আম্মার সাংবাদিকদের বলেন, আমার ম্যান্ডেট শিক্ষার্থীরা৷ শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে আমি এক মুহূর্ত থাকব না, ইনশাআল্লাহ৷ আজ থেকে এক বছর পরে দায়িত্ব পালন শেষে আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন যে কেমন লাগছে৷ যদি দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি, তাহলে হয়তো এভাবে সম্মানের সঙ্গে আপনাদের কাছে এসে বলতে পারব যে আমি এই-এই দায়িত্বপালন করেছিলাম৷ যে সম্মান নিয়ে আজ ঢুকছি, সেই সম্মানটা নিয়ে বের হতে চাই৷

এ সময় পাশে থাকা আম্মারের মায়ের কাছে অনুভূতি জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ছোটবেলা থেকে যে আদর্শ ও শিক্ষা দিয়ে তাকে মানুষ করেছি, আমি চাই যে সে সেই আদর্শ ও শিক্ষাটা পূর্ণ করে শিক্ষার্থীদের ম্যান্ডেট অনুযায়ী সামনে কাজ করবে৷

আরও পড়ুন

×