ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

পটুয়াখালীতে বিএনপি-গণঅধিকার পরিষদের সংঘর্ষে আহত ১৬

পটুয়াখালীতে বিএনপি-গণঅধিকার পরিষদের সংঘর্ষে আহত ১৬
×

সংঘর্ষের পর আহতদের হাসপাতালে নেওয়া হয় (ছবি-সংগৃহীত)

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫ | ১৬:১৫

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের কপালবেড়া বাজারে বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে বৃহস্পতিবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১৬ জন নেতাকর্মী আহত হয়েছে। তাদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সূত্র জানায়, কপালবেড়া গ্রামের রাঢ়ি পরিবারের সঙ্গে খলিফা পরিবারের লোকজনের বিরোধ ছিল। উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান শাহীন খন্দকার দাবি করেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির লোকজন কপালবেড়া বাজারে মিছিল শেষে ফিরছিলেন। পথে গণ অধিকার পরিষদের লোকজন তাদের ওপর হামলা করে। হামলায় বিএনপি কর্মী ইলিয়াস রাঢ়ি (৩৩), সবুজ রাঢ়ি (৩৫), নূরনবী রাঢ়ি (২৮), হাসান রাঢ়ি (৪৫), কুদ্দুস ব্যাপারী(২৪), ইয়াকুব রাঢ়ি (২২), ওমর রাঢ়ি (১৯), রাহান রাঢ়ি (১৮) ও সলেমান রাঢ়ি (২১) আহত হয়।

সংঘর্ষে গণঅধিকার পরিষদের আহতরা হলেন, আজমির খলিফা (১৯), মো. সোহেল খলিফা (৩৫) , শাহাবুল খলিফা (৪৫), আমেনা বেগম (৩৫), নাঈম খলিফা (২৫) ও নবীন খলিফা (১৬)।  

চরকাজল ইউনিয়ন যুব অধিকারের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সোহেল খলিফা বলেন, ‘আমরা গণঅধিকার পরিষদের সভা শেষে ফিরছিলাম। বিএনপি কর্মীরা আমাদের ডাক দিয়ে হামলা শুরু করে। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।’

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, কপালভেড়া বাজারে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

আরও পড়ুন

×