ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
বুধবার সকালে ভাঙ্গা পৌরসভার আতাদী গ্রামে রেললাইনের ওপর এই দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫ | ২১:৩৮
ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় সাঈদ শেখ (১৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ভাঙ্গা পৌরসভার আতাদী গ্রামে রেললাইনের ওপর এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাঈদ শেখ ওই গ্রামের মিরাজ শেখের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা বামনকান্দা রেলস্টেশনের মাস্টার সাকিবুর রহমান আকন্দ।
তিনি জানান, সকাল সোয়া ৮টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সাঈদ নামের এক যুবক নিহত হন। রেল পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর সাঈদকে রেললাইনের পাশে হেডফোন কানে লাগিয়ে ঘোরাঘুরি করতে দেখেন তারা। পরদিন সকালে রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
- বিষয় :
- ট্রেনে কাটা পড়ে নিহত
- ফরিদপুর
- ভাঙ্গা
